ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর হয়ে পাবনার পরিবহন চলাচলে বাধা ও শ্রমিকদের নির্যাতন বন্ধ না করলে আগামী ২ জানুয়ারি থেকে পাবনা থেকে সকল যান্ত্রিক পরিবহণ চলাচল বন্ধ করে লাগাতার ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছে পাবনা জেলা পরিবহণ মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

আজ রবিবার দুপুরে পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। লিখিত বক্তব্যে পাবনা জেলা মটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাস শ্রমিকরা দীর্ঘদিন ধরে পাবনার কোচ ও বাস ড্রাইভারদের মাঝে মধ্যেই বিনা কারণে মারধর করে।

পাবনার মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোন ফল পায়নি। কারণে অকারণে তাদের অপ্রতিরোধ্য চাঁদাবাজিতে পাবনার পরিবহণ মালিক শ্রমিকরা অতিষ্ঠ। ফলে বাধ্য হয়ে শাহজাদপুরের উপর দিয়ে চলাচলকারী বাস কোচসহ সকল রুটে অনিদিষ্টকালের জন্য বাস কোচ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনদিন অতিবাহিত হলেও প্রশাসন এ বিষয়টি সমাধানে উদ্যোগ নেয়নি।
৭২ ঘণ্টার মধ্যে বিষয়টির সুরাহা না হলে পাবনা থেকে সকল রুটে বাস ট্রাক সিএনজি অটোরিকশাসহ সব ধরণের যান্ত্রিক পরিবহণ চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হবে। প্রয়োজনে উত্তর ও দক্ষিণবঙ্গের মালিক শ্রমিকদের সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।

সংবাদ সম্মেলনে পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল এহসান রেয়ন, ট্রাক মালিক গ্রুপ সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা, বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক হাজী শরীফ, মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ফিরোজ খানসহ জেলার পরিবহন সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাত থেকে পাবনার শ্রমিকদের মারধর এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের উপর দিয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে পাবনা থেকে ঢাকাগামী সকল প্রকার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পাবনা বাস মালিক-শ্রমিক সংগঠন। এদিকে আকস্মিকভাবে ঢাকাগামী বাস বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102