ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনা থেকে বিআরটিসি বাসে ৬ কেজি গাঁজা নিয়ে আসার সময় কানসাটে যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: পাবনা থেকে বিআরটিসি বাসে ৬ কেজি গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে যাবার সময় ডলার নামে ১যুবককে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

আটককৃত আসামি, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কামাত এলাকার মোছা. তাহেরা বেগম ও মো. আলকাছ আলীর ছেলে মো. সবুজ ইসলাম ওরফে ডলার মাহমুদ (২৪)।

জানাগেছে, ৩ মার্চ বুধবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বিআরটিসি বাস কাউন্টারের সামনের সড়কে র‌্যাবের চেকপোষ্টে পাবনা থেকে আসা বাসের ভেতর ১টি রংয়ের বালতির মধ্য থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় ডলারকে হাতেনাতে আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

ডলার র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাও করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। -কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102