ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনা পৌরসভা নির্বাচনের ফল স্থগিত, পুনরায় ভোট গণনার নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে এক মাসের মধ্যে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক ও নাহিদ সুলতানা যুথি।

রিটের পক্ষের আইনজীবীরা বলেন, পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধানকে ১২২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অথচ বিভিন্ন কেন্দ্রে ১ হাজার ২০০ এর মতো ভোট বাতিল হয়েছে। এছাড়া ভোট গণনায় বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় মেয়র পদের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নৌকা প্রতীকের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে পুনরায় গণনার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত বেসরকারি ফলাফলে জেলা যুবলীগের সাবেক সভাপতি, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট। এছাড়াও এই নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন ৭ হাজার ৫০৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পেয়েছেন ২৭৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ১,৬৫৯ ভোট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102