ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনা পৌর সদরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক খুন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৮ বার পঠিত
পাবনা সদর থানা

পাবনা পৌর সদরে প্রতিবেশীর ছুরিকাঘাতে আবুল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম তালবাগান এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সম্প্রতি তালবাগান এলাকায় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আবুল কাসেমের সঙ্গে মহল্লার সামির হোসেনসহ কিছু যুবকের বিরোধ চলছিল। রোববার বিকেলে সামির হোসেনের বাড়ির পাশে ছিলেন আবুল কাশেম। এসময় সামিরের সঙ্গে তার তর্ক লাগে। এক পর্যায়ে সামির ক্ষুদ্ধ হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন। এসময় সামির ও তার বাবা লাড্ডু সুলতান বাড়ি থেকে ছুরি নিয়ে কাশেমকে আঘাত করেন। হামলায় তাদের সঙ্গে মহল্লার আরও কয়েকজন যোগ দেন। তারাও এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে শুরু করেন। উপর্যুপরি ছুরিকাঘাতে আবুল কাশেম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আবুল কাশেমকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102