ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পারমাণবিক অস্ত্র ন্যাটোর কাছেও রয়েছে: ফ্রান্স

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১ বার পঠিত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এটা বুঝতে হবে যে পারমাণবিক অস্ত্র ন্যাটোর কাছেও রয়েছে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেস লে ড্রিয়ান।

তিনি বলেন, পুতিন যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন তখন এটা বুঝতে হবে যে ন্যাটোও একটি পারমাণবিক জোট।

২৪ ফেব্রুয়ারি ভোরে এক ভাষণে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। এ সময় নিজ দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়েও কথা বলেন তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেন, কোনও সম্ভাব্য আগ্রাসনকারী যদি আমাদের দেশকে সরাসরি আক্রমণ করে তাহলে তারা পরাজিত হবে এবং ভয়ংকর পরিণতি ভোগ করবে। এ নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।

পুতিনের এমন হুমকি কী ইউক্রেনের সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির সমতুল্য? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার বক্তব্যে এমনটাই মনে হয়েছে।

জিন ইভেস লে ড্রিয়ান বলেন, ‌‘হ্যাঁ! আমি মনে করি যে ভ্লাদিমির পুতিনকে অবশ্যই এটা বুঝতে হবে যে আটলান্টিক জোট (ন্যাটো) একটি পারমাণবিক জোট। এ সম্পর্কে আমি শুধু এতটুকুই বলবো।’

রাশিয়ার স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানায়। একইসঙ্গে রাশিয়ার স্থল ও বিমানবাহিনী কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করে। এই সংঘাতে এরইমধ্যে উভয় পক্ষের শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102