ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পার্কে বসে ককটেল বানাচ্ছেন ইউক্রেনের নারীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫ বার পঠিত
ছবি: বিবিসি

ইংরেজি শিক্ষক এরিনা যেদিন একটি নাচের ক্লাস এবং তারপরে একটি পার্টির পরিকল্পনা করেছিলেন সেদিন ভ্লাদিমির পুতিন তার সেনাদের ইউক্রেনে হামলার নির্দেশ দেন। তাই তার সেই ক্লাস ও পার্টি করা হলো না। তিন দিন পর ওই ইংরেজি শিক্ষক একটি পার্কে মোলোটভ (পেট্রল বোমা) ককটেল তৈরি করছিলেন।

এসময় তিনি আরও বহু নারীর সঙ্গে ঘাসের ওপর কুঁকড়ে থেকে ককটেল বানিয়ে যাচ্ছেন। এমন দৃশ্য ইউরোপের অধিকাংশের কাছেই অকল্পনীয়। তারা একবারও এসবের চিন্তাও করেনি। এখন তারা কিয়েভের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর
দিনিপ্রোতে রাশিয়ান সেনাদের অগ্রসর হওয়ার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এরিনা বলেন, কেউ ভাবেনি আমরা এভাবে সময় কাটব। পলিস্টাইরিনের সাদা ধুলোয় ভরা মুখ নিয়ে এরিনা বলেন, মনে হচ্ছে এখন এটাই একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। এটা বেশ ভয়ঙ্কর। আমি মনে করি আমরা সত্যিই বুঝতে পারি না যে আমরা কি করছি? কিছু করা দরকার আমাদের তাই এগুলো করছি। কয়েক মিটার দূরে থাকা এলেনা ও ইউলিয়া নামের আরও দুই নারী জানান, তারা তাদের বাচ্চাদের দাদা-দাদির কাছে রেখে আসবেন এবং এই অস্ত্র তৈরি করতে সাহায্য করবেন। এলেনা আরও বলেন, ঘরে বসে কিছু না করা আরও ভয়ঙ্কর হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102