ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পালিয়ে বিয়ের পর গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুরে প্রিয়াঙ্কা (১৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিজয়কে (১৯) আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার মিস্ত্রি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়াঙ্কা মিস্ত্রি পাড়া গ্রামের পাপ্পু হোসেনের মেয়ে।

নিহতদের স্বজনরা জানায়, ছয়মাস আগে পরিবারের অজান্তে মেয়েটিকে পালিয়ে বিয়ে করে পাশের বাড়ির ছেলে বিজয়। বিয়ের পর থেকে তাকে বিভিন্ন হুমকি ও মারধর করতেন। সে পালিয়ে বিয়ে করায় পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে দিতো না। মঙ্গলবার তাকে শশুর বাড়ির লোকজন মারধর করার পর সে আহত অবস্থায় হাসপাতালে আসে। আমরা মানুষের কাছে শুনে হাসপাতালে আসলে চিকিৎসক জানায় সে মারা গেছে। সে মারা যাওয়ার পর তার শশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আমল বলেন, এ বিষয়ে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষে এখনো কোনো অভিযোগ পাইনি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102