ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাল্টাপাল্টি কর্মসূচিতে কোম্পানীগঞ্জে আবার উত্তেজনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকার কিছুক্ষণ পর মির্জা কাদেরের অনুসারীরাও একই স্থানে সমাবেশ ডেকেছে।

রোববার (২৫ এপ্রিল) ইফতারের পর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগ ও কাদের মির্জার অনুসারীদের বিবদমান দুই গ্রুপ ওই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে।

এ নিয়ে আবারও উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে এলাকাবাসী।

উপজেলা আওয়ামী লীগের অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র সাবেক ছাত্রনেতা মাহবুবুর রশিদ মঞ্জুর বাসায় আবদুল কাদের মির্জার সন্ত্রাসী বাহিনীর বোমা হামলার প্রতিবাদে বাদ মাগরিব চাপরাশিরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।

অন্যদিকে এ কর্মসূচি ঘোষণার কিছুক্ষণ পর কাদের মির্জার সহকারী আবদুল হামিদ প্রকাশ ওভি হামিদসহ অনেকে একই স্থানে পাল্টা কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে ফেসবুকে একযোগে পোস্ট দিচ্ছেন।

তারা লিখছেন, ‘তথাকথিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু গত ২৩ তারিখ রাত সাড়ে ১০টায় তার ফেসবুক লাইভে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদেরের বাবা ও পরিবারকে নিয়ে বিষোদগার করার প্রতিবাদে আজ (রোববার) বাদ মাগরিব চাপরাশিরহাটে সমাবেশের আয়োজন করা হয়েছে।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল হক মীর জাগো নিউজকে বলেন, পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। জনগণের নিরাপত্তার স্বার্থে সব ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ওবায়দুল কাদেরের বোন তাহেরা বেগমের বসুরহাট পৌরসভা কেজি স্কুল রোডের ওই বাসায় দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়। পুলিশ ওই বাড়ির আশপাশ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ওই বাড়িতে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুও বসবাস করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102