ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাহাড় কেটে রেস্টুরেন্ট বানাচ্ছেন প্রক্টর, ব্যবহার করছেন বিশ্ববিদ্যালয়ের গাড়ি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৬০ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত অংশের সামনে পাহাড় কেটে তিন তলাবিশিষ্ট রেস্টুরেন্ট বানাচ্ছেন ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। এই রেস্টুরেন্ট তৈরিতে জায়গা সমান করার জন্য প্রায় ১৫ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট উচ্চতার একটি পাহাড় কাটা হয়েছে। যার জন্য নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তবে পাহাড় কাটার ওই অংশটি নিজের জমি নয় দাবি করলেও শিক্ষকদের অভিযোগ তিনি আত্মীয়ের নামে এই জমি কিনে রেখেছেন। আবার বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করে এই কাজের তদারকি করছেন তিনি। এর আগেও বিভিন্ন সময় ব্যক্তিগত কাজে তাকে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের (সংশোধন) ২০১০-এর ৬-এর ‘খ’ ধারায় বলা হয়েছে, ‘কোনো পাহাড় বা টিলা কর্তন বা মোচন করা যাইবে না, তবে অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণক্রমে পাহাড় কর্তন করা যাইবে।’ আইনে পাহাড় বা টিলা কাটার জন্য ছাড়পত্রের বিধান থাকলেও পরিবেশ অধিদপ্তর থেকে প্রক্টর কোনো অনুমতি নেননি বলে জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, রাতের আঁধারে চুপিচুপি কাটা হয় পাহাড়। শব্দ হবে তাই ব্যবহার করা হয় না কোনো এক্সকেভেটর।

সরেজমিনে রমজানে রাতের বেলা সেখানে গিয়ে দেখা যায়, শ্রমিকরা পাহাড় কাটছে। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, আমাদেরকে পাহাড় কাটতে বলা হয়েছে আমরা পাহাড় কাটতেছি। এই জায়গা ভার্সিটির প্রক্টর স্যারের। আমরাতো শ্রমিক এতো বিষয়ে আমরা জানি না।

ওই রেস্টুরেন্টে নাইট গার্ড হিসেবে দায়িত্বরত আছেন কামাল হোসেন। তিনি বলেন, রমজানে রাতের বেলা পাহাড় কাটা হয়েছে। কাজ দেখতে প্রক্টর স্যার গাড়ি দিয়ে রাতের বেলা আসেন। কাজের খোঁজ নিয়ে আবার চলে যান।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
সার্বিক কাজ পরিচালনা করছেন শামিম মিয়া। তিনি বলেন, এখানে চাঁপাইনবাবগঞ্জের একজন ঠিকাদার কাজ করেছে। আমি এখন শুধু দেখাশোনা করি। স্যার আমাকে ফোন দিয়ে এটা, ওটা করতে বলে আমি সে অনুযায়ী কাজ করি। এখানে পাহাড় কাটা হয়েছে জায়গাটা সমান করার জন্য। এখানে আটটি পিলার বসানো হবে।

পাহাড় কাটার অনুমতির বিষয়ে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, পাহাড় কাটার ব্যাপারে আমাদেরকে জানানো হয়নি। আমরা সেখানে লোক পাঠাবো এবং পরবর্তী ব্যবস্থা নিব।

এদিকে এই রেস্টুরেন্ট তদারকির জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের (কুমিল্লা-চ ৫১০০৮৪) নাম্বারের গাড়ি ব্যবহার করছেন। নিয়মানুযায়ী ওই গাড়ি প্রক্টরিয়াল বডির অফিস সংক্রান্ত কাজে ব্যবহার করার কথা থাকলেও তা তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।

গত ২২ এপ্রিল রাত ৯টায় প্রক্টর কাজী ওমর সিদ্দিকীকে গাড়িসহ সেখানে দেখা যায়। প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান।

এরপর রাত ১০ টায় ওই গাড়ির ড্রাইভার আকতারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, স্যার সেখানে রেস্টুরেন্ট দেখতে গেছেন। আমি এখানে জড়িত না। আমাকে প্রেসারও দেয় না। আমি কোন সহযোগিতাও করিনি। আমাকে স্যার বলছে তাই গেছি।

এ ব্যাপারে জানতে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদারকে একাধিকবার মুঠোফোন কল দেওয়া হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখান।

পরিবহন পুলের সেকশন অফিসার জাহিদুল ইসলাম বলেন, এই গাড়ি উনার আন্ডারে থাকে। এটা প্রক্টরিয়াল বডি অফিস সংক্রান্ত কাজে ব্যবহার করবে। এখন উনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে কিনা আমি জানিনা।

সাবেক প্রক্টর ও শিক্ষক সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ আইনুল হক বলেন, প্রক্টরিয়াল বডির কাজে এবং উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের কাজে এই গাড়ি ব্যবহার করতে হবে। অন্য কাজে ব্যবহার করলে সেটা অপরাধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন এসব ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যায় তাহলে ওই শিক্ষকের মাঝে আর শিক্ষকতার মূল্যবোধ থাকে না। বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত অংশে তিনি ভূমি অধিগ্রহণের পূর্বে বিভিন্ন দাগে নামে জমি ক্রয় করেছেন ।

তবে অভিযোগ অস্বীকার করে ওমর সিদ্দিকী বলেন, ওইটা আমার জায়গা না। কেউ যদি বলে থাকে এটা আমার জায়গা তাহলে তাঁরা জানে না। আমি সেখানে বিশ্ববিদ্যালয়ের গাড়ি নিয়ে যাইনি। তোমার কাছে ভিডিও থাকলে তুমি নিউজ করে দাও। ব্যক্তিগত বিষয়ে নিয়ে ঘাটাঘাটি করো না।

সার্বিক বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এএফএফ আবদুল মঈনকে মুঠোফোনে কল দেওয়া হলে তাকে পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102