ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাহাড়ি ঢলে ভোগাই নদের বাঁধ ভেঙে গেছে !

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

নালিতাবাড়ী; টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদের পাঁচটি অংশে বাঁধ ভেঙে প্রায় ১ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে মানুষ দুর্ভোগে পড়েছে। এ ছাড়া ঢলের পানিতে শহরের দুটি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নে ভোগাই নদের তিনটি স্থানে বাঁধ ভেঙে যায়। এ ছাড়া পৌর শহরের গড়কান্দা ও নিচপাড়া এলাকায় শহর রক্ষা ৫০০ মিটার ও নিচপাড়া এলাকায় ১০০ মিটার বাঁধ ভেঙে যায়। ফলে গড়কান্দা, নিচপাড়া, শিলপাড়া এলাকায় প্রায় ১ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে।

পানিবন্দী হয়ে পড়ায় এসব পরিবার চরম দুর্ভোগে পড়েছে। ঢলের পানিতে নালিতাবাড়ী-নিচপাড়া সড়কের প্রায় ১ কিলোমিটার ও নালিতাবাড়ী-নয়াবিল সড়কের ৫০০ মিটার সড়ক পানিতে ডুবে গেছে। এ পথে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া কলসপাড়, যোগানিয়া ও বাঘবেড় ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এ ব্যাপারে পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আশা করি, দ্রুত এই পানি নেমে যাবে। আমি ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়েছিলাম। সংশ্লিষ্ট কাউন্সিলরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, ‘ভাঙন এলাকা পরিদর্শন করেছি। জনপ্রতিনিধিদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102