ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পায়েল ইস্যুতে যা বললেন মীর সাব্বিরের স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

মীর সাব্বির এবং ইসরাত পায়েলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনও সরগরম। মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলো গত ১১ নভেম্বর। এদিন মঞ্চে টিভি অভিনেতা মীর সাব্বির উপস্থাপিকাকে উদ্দেশ্য করে একটি মন্তব্য করেন। সেটি নিয়ে এবার মুখ খুললেন মীর সাব্বিরের স্ত্রী ফারজানা চুমকি।

মঞ্চে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি সংলাপ বলার জন্য অনুরোধ করেন হয় অভিনেতা মীর সাব্বিরকে। তখন মীর সাব্বির উপস্থাপিকা পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। এটা বলার পর উপস্থাপিকা পায়েল হেসে কুটিকুটি।

কিন্তু পরে এটি নিয়ে একটি ভিডিও পোস্ট করেন পায়েল। সেখানে তিনি অভিনেতা মীর সাব্বিরকে স্টেজে বলা মন্তব্যের জন্য স্যরি বলতে বলেন। পরবর্তীতে মীর সাব্বিরও নিজের অবন্থান পরিস্কার করে একটি পোস্ট করেন ফেসবুকে।

অভিনেতা মীর সাব্বির, বলেন ‘একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে। আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোন উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই । সেটা নিশ্চয়ই সকলেই (যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন)’

এবার এ বিষয়ে মুখ খুললেন স্বয়ং অভিনেতা মীর সাব্বিরের স্ত্রী। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সাব্বির একেবারে মজা করে বলেছে কথটি। তখন তো সে (ইসরাত পায়েল) হেসে হেসে কথা বলেছে। তারপরে কেন এই কথাগুলো আসছে, সাব্বির তো এই টাইডের ছেলেই না, ও কেন ড্রেস নিয়ে কথা বলবে।’

এসময় চুমকি আরও জানান, আমার মনে হয়েছে, মেয়েটা যেটা করলো, সেটা একদম উদ্দেশ্যমূলক কাজ করেছে। নিজেকে ভাইরাল করে নিজের পরিচিতি বাড়ানোর চেষ্টা করলো সাব্বিরের উপর দোষ চাপিয়ে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102