ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে পায়ে গুলি করে বিকাশ এজেন্টের ৫ লাখ টাকা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

সিরাজগঞ্জে তারিকুল ইসলাম (৩২) নামের এক বিকাশ এজেন্টের পায়ে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের চৌকিদহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুল ইসলাম উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার জানায়, অন্যান্য দিনের মতো রাতে ব্যবসায়িক পাঁচ লাখ টাকা নিয়ে বাড়িতে আসছিলেন। পরে চৌকিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিনতাইকারী পথ আটকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় তারিকুল এক ছিনতাইকারীকে জড়িয়ে ধরলে আরেকজন পায়ে গুলি করে।পরে স্থানীয়রা তারিকুল ইসলামকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।সেখানে একটি মোটরসাইকেল ও একটি ধারালো চাকু পাওয়া গেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102