ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পা কেটে হাসপাতালে মাশরাফি বিন মর্তুজা, দিতে হয়েছে ২৭টি সেলাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪০ বার পঠিত
মাশরাফি

বিপদ কখনো বলে কয়ে আসে না। তেমনটাই ঘটলো জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ক্ষেত্রে। কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে কেটে গেছে পা।

রক্তক্ষরণ শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয় মাশরাফিকে। সেখানে তার পায়ে দিতে হয়েছে ২৭টি সেলাই। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

জানা গেছে, নিজের বাসায় অবস্থানকালে একটি কাচের টেবিলে ধাক্কা লাগে মাশরাফির। এ সময় কাচ ভেঙে পায়ের পেছনের অংশে পড়ে গুরুতর আঘাত পান তিনি। পায়ের পেছনের দিকে অনেক বেশি কেটে যায় তার।

পরিবারের সদস্যরা দ্রুত মাশরাফিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে, তার পায়ে ২৭টি সেলাই দেন চিকিৎসকরা। বর্তমানে মাশরাফি ওই হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

মাশরাফির পারিবারিক সূত্র মিডিয়াকে জানায়, ‘বাসায় কাচের টেবিলের সঙ্গে তার ধাক্কা লাগে। কাচ ভেঙে পায়ের পেছনের অংশে গুরুতর জখম হয়। এখন তিনি এভারকেয়ারে ভর্তি আছেন। পায়ে আঘাত পাওয়া জায়গায় ২৭টি সেলাই লেগেছে। দ্রুত সুস্থতার জন্য মাশরাফি দোয়া চেয়েছেন সবার কাছে।’

সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন মাশরাফি। লিজেন্ডস অব রূপগঞ্জ দলটিকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তার অধীনে রূপগঞ্জ ছিল শিরোপা দৌড়ে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে না পারলেও রানারআপ হয়েছে তারা। শিরোপা জেতা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে ছিল দলটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102