ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিএসএল খেলতে যাচ্ছেন না সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অংশ নিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। সাকিব লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল নয়, মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে চান।

আজ মঙ্গলবার মোহামেডানের ক্লাব কর্মকর্তাদের মাধ্যমে নিজের এই ইচ্ছার কথা বিসিবিকে লিখিতভাবে জানিয়েছেন সাকিব।

আগামী ৩১ মে থেকে টি-টোয়েন্টি সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা। সাকিব সিদ্ধান্ত নিয়েছেন পিএসএলে না খেলে প্রিমিয়ার লিগে খেলবেন মোহামেডানের হয়ে।
এর আগে বদলি ড্রাফটে পিএসএলের ষষ্ঠ আসরে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব, মাহমুদউল্লাহ ও লিটন দাস। সাকিবকে নেয় লাহোর কালান্দার্স, মাহমুদুল্লাহকে মুলতান সুলতানস ও লিটনকে করাচি কিংস।

করোনার কারণে মাস দুই আগে মাঝপথে থেমে যায় পিএসএল। স্থগিত হয়ে যাওয়া পিএসএলের বাকীটা শেষ করতে আগামী ১ জুন থেকে শুরু করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এদিকে, মোহামেডানের পক্ষ থেকে সোমবার এ সংক্রান্ত একটি চিঠিও জমা দেওয়া হয়েছে সিসিডিএমে। মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলাম বলেছেন, ‘সাকিবের স্বাক্ষরিত একটা চিঠি আমরা আজ সিসিডিএমে জমা দিয়েছি। চিঠিতে সাকিব লিখেছে তিনি আমাদের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে আগ্রহী।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102