ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিএসজিতেই থাকছেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৪৩ বার পঠিত

বিশ্বকাপ চলাকালেই শোনা গিয়েছিলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি মেসিকে নিতে চায়; কিন্তু এখনই যুক্তরাষ্ট্রে গিয়ে ক্যারিয়ার শেষ করে দিচ্ছেন না মেসি। গুঞ্জন ছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি বাড়াবেন মেসি।

বিশ্বকাপ জয় করে দেশে ফিরে বিজয়োৎসবের মাঝেই পিএসজির সঙ্গে মৌখিকভাবে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেসি। ক্লাবে ফিরে আসার পরই নতুন চুক্তিতে সই করবেন তিনি।

কয়েকটি প্রতিবেদনের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে মৌখিকভাবে রাজি হয়েছেন আর্জেন্টাইন তারকা। ফরাসি ক্লাবটির সঙ্গে নাকি অন্তত আরও এক মৌসুমের জন্য চুক্তি নবায়ন করবেন মেসি।

পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৩ সালের জুন পর্যন্ত। ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন চুক্তি নিয়ে কথা বলেছে দুই পক্ষ। চুক্তির মেয়াদটা আরও এক বছর বাড়াতে একমত হয়েছে দুই পক্ষই।

অর্থাৎ, ২০২৪ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে পিএসজি। সাতবার ব্যালন ডি’অরজয়ী মেসি গত রোববার বিশ্বকাপের ফাইনাল জেতেন। ফাইনালে ফ্রান্সের সঙ্গে নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা।

মেসি এবং তারা বাবা হোর্হে মেসি, যিনি লিওনেল মেসির এজেন্টও বটে, গত কয়েকমাস চুক্তির বিষয়ে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস এবং চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে চুক্তির বিষয়ে আলাপ-আলোচনা করে আসছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102