ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিএসজি যাচ্ছেন মেসি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪০ বার পঠিত

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ দেড় যুগের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে দলের সেরা তারকা লিওনেল মেসির। এখন সবার দৃষ্টি কোথায় যাচ্ছেন এলএমটেন? মেসির গন্তব্য হিসেবে অনেক ক্লাবের নামে সামনে এসেছে। তাদের মধ্যে শীর্ষ দুই স্থানে রয়েছে কাতারের মালিকানাধীন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) এবং ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এ দুই ক্লাব আগে থেকেই মেসিকে নেয়ার রেসে এগিয়ে ছিল।

কিন্তু গতকাল ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়ে যায় ইংলিশ ফুটবলার জ্যাক গ্রিলিশকে আগেই দলে নেয়ায় আপাতত তারা আর মেসির দিকে হাত বাড়াতে পারছে না। তাহলে বাকি রইলো এক পিএসজি।

বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলোতে গুঞ্জন উঠেছে তিন বছরের চুক্তিতে ফরাসি ক্লাবটিতে যাচ্ছেন ক্ষুদে জাদুকর। অন্তত ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনার নির্ভরযোগ্য ক্রীড়াসাংবাদিক ও গণমাধ্যমের পাকা খবর এটাই।

ফরাসি সংবাদমাধ্যম লে কিপ জানিয়েছে, পিএসজিতে যাওয়ার ব্যাপারে মেসি এর মধ্যেই বন্ধু নেইমার ও দলীয় সতীর্থ দি মারিয়ার সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে তিনি পিএসজির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর সঙ্গেও কথা বলেছেন। ক্লাবে আসার আগে নিজের সম্ভাব্য ভবিষ্যত ক্লাবের ভেতর-বাইরের অবস্থা জানার চেষ্টা করছেন। এদিকে নেইমারও খুব করে চাইছেন প্রিয় বন্ধু যেন পিএসজিতে আসেন।

ফরাসী আউটলেট আরএমসি স্পোর্টের প্রকাশিত খবর অনুযায়ী নেইমার তো এক প্রকার ঘোষণাই দিয়েছেন যে, মেসি পিএসজিতে এলে তার নিজের ১০ নম্বর জার্সি উপহার হিসেবে দিবেন। যদিও রিপোর্টটি আরও জানিয়েছে নেইমারের জার্সি নেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মেসি। এমনকি সে পিএসজিতে যোগ দিলেও ১০ নম্বর জার্সি পড়ে খেলবেন না বলেও জানিয়েছেন এই মহাতারকা।

ওদিকে পিএসজির দলবদল বিষয়ে নির্ভরযোগ্য ফরাসি সাংবাদিক মুহামেদ বুহাফসি জানিয়েছেন, নিজের পরবর্তী ক্লাব হিসেবে মেসি ইতোমধ্যে পিএসজিকে বেছে নিয়েছেন। পিএসজির সঙ্গে মেসির চুক্তিটা কেমন হবে, সেটারও একটা ধারণা দিয়েছেন তিনি। আপাতত দুই বছরের চুক্তি, আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে চুক্তিতে। পিএসজি চাইছে চলতি সপ্তাহের মধ্যেই মেসির গায়ে নিজেদের জার্সি পরাতে।

এদিকে শোনা যাচ্ছে আগামী ১০ আগস্ট আইফেল টাওয়ার বুকড করে ফেলেছে পিএসজি কর্তৃপক্ষ। এর আগে পিএসজি আইফেল টাওয়ার যখন বুক করেছিলো তখন তারা সেখানে নেইমারকে পিএসজির ফুটবলার হিসেবে সকলের সামনে তুলে ধরেছিলো।

বিশ্ব ক্রীড়াসাংবাদিক ও গণমাধ্যমের রিপোর্ট শেষ পর্যন্ত ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর জার্সিতেই দেখা যেতে পারে মেসিকে। এ বিষয়টিকে আরো উস্কে দিয়েছেন কাতারের বাদশা তামিম বিন হামাদ আল থানির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আন থানি।

প্যারিসের দলটির জার্সি পরা মেসির একটি পোস্টারও প্রকাশ করেন তিনি লিখেছেন, আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ঘোষণার অপেক্ষায়।

এদিকে ইউরোপিয়ান ফুটবলের দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, ২০২৩ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি করছে পিএসজি। দুই মৌসুমে দলটির হয়ে মাত মাতাবেন তিনি। প্রতি মৌসুমে ৪০ মিলিয়ন ইউরো পাবেন। যা বাংলাদেশি মুদ্রায় ৩৯৮ কোটি ৪১ লাখ টাকারও বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102