ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

গাজীপুরের ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ বুধবার সকালে মহাসড়কের কালিয়াকৈর সূত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেন।

আজ বুধবার সকালে কালিয়াকৈর থেকে মোটরসাইকেল যোগে মির্জাপুরের উদ্যোশে তিন যুবক রওয়ানা দেয়। সূত্রাপর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি পিকাআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় মোটরসাইকেলে থাকা শফিক ও অজ্ঞাত আরো একজন ঘটনাস্থলেই মারা যায়। এসময় মোটরসাইকেলে থাকা আরো এক যুবক আহত হন। স্থানীয়রা আহত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

গোড়াই হাইওয়ে পুলিশের সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, ওই সড়ক দুঘটনায় দুইজন নিহতের ঘটনা ঘটে। তবে শফিকের পরিচয় পাওয়া গেলেও নিহত অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102