ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিকনিকের আড়ালে মাদক বিক্রি, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

রাজশাহীতে নতুন মাদক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পিকনিকের আড়ালে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১২ মার্চ) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহিষবাথান উত্তরপাড়ায় অভিযান চালায়। এসময় পিকনিকে মাদক ক্রয়-বিক্রির দায়ে মহনগরীর হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার আকাশ ওরফে আক্কাসের স্ত্রী কাকলি (২০) ও একই মহল্লার মৃত সালাম শেখের ছেলে আবুল হোসেন (৪৫)-কে গ্রেফতার করে। পরে মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এদিকে, রাতে আরও একটি অভিযান চালায় গোয়েন্দা শাখা পুলিশ। এসময় মহানগরীর হড়গ্রাম পূর্বপাড়া মহল্লায় থাকা রাজশাহী কমিউনিটি সেন্টারের পাশ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৩২) ও তার স্ত্রী ফিরোজা বেগম (২৫)। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102