ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিকনিকের গাড়িতে হিন্দি গান, চালককে জরিমানা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পিকনিকের বাসে উচ্চঃস্বরে হিন্দি গান বাজানোর অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা। পিকনিকের ওই গাড়িটির কাগজপত্রও ঠিক ছিল না বলে জানা গেছে। রবিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ক্রসিং এলাকায় ওই গাড়ি চালককে জরিমানা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা জানান, পিকনিকের বাসটিতে হিন্দি গান বাজছে দেখে শাহ আমানত ব্রিজের দক্ষিণ পাশে তা বন্ধ করার জন্য ইশারা করি। বিষয়টি আমলে না নিলে গাড়িটিকে থামার সংকেত দিই। এ সময় দ্রুতবেগে গাড়িটি পালিয়ে যেতে চাইলে ধাওয়া করি। কিছুদূর যাওয়ার পর গাড়িটি আটক করে চালকের সঙ্গে কথা বলি। মহান একুশের দিনে কেন হিন্দি গান বাজানো হচ্ছে চালককে তার কারণ জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। এরপর গাড়ির কাগজপত্র দেখে জানা গেল সেসবেরও ঠিক নেই। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চালক ও যাত্রীদের সতর্ক করে দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102