ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিকে হালদারকে গ্রেফতারের পদক্ষেপ জানতে চেয়েছেন আদালত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

৩ হাজার ৬শ’ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশে পলাতক পিকে হালদারকে ১০ দিনের মধ্যে ফেরাতে এবং গ্রেফতারে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা দুদক ও সরকারকে জানাতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই আদেশ দেন হাইকোর্ট।

প্রশান্ত কুমার হালদার। ব্যাংক পাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা পিকে। মাঝে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চাইলেও দেশে ফিরলে গ্রেফতার হতে হবে হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি।

পিকেকে ফেরাতে এবং গ্রেফতারে কী পদক্ষেপ নেয়া হয়েছে ১০ দিনের মধ্যে দুদক ও সরকারকে জানাতে বলা হয়েছে বলে জানান দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

তিনি জানান, পিকে হালদার কোথায় কিভাবে আছেন, তার মামলার বর্তমান কি অবস্থা, তাকে ফেরাতে দুদক কি কি পদক্ষেপ নিয়েছে তা আদালতকে জানাতে বলা হয়েছে।

ডেপুটি অ্যার্টনি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, আদালত বলেছেন, দেশটা কি মগের মল্লুক? হাজার হাজার কোটি টাকা পাচারের পরও আসামি ধরা ছোঁয়ার বাইরে থাকবে?

এদিকে, দুদক বলছে, তাকে গ্রেফতারে ইন্টারপোলকে চিঠি দিয়েছেন তারা। চিঠি জবাব দিয়ে পিকেকে গ্রেফতারে পরোয়ানা এবং আদালতের আদেশ চেয়েছে ইন্টারপোল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102