বিদেশে পলাতক পিকে হালদারের ৭০-৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধান পেয়েছে দুদক। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে।
রোববার সকালে দুদক আইনজীবী খুরশীদ আলম খান এ তথ্য জানান।
দুদক আইনজীবী জানান, এর আগে তিনি দেশে ফিরবেন বলেও আসেননি। পিকে হালদারকে গ্রেফতারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। তার অবস্থান নিয়ে এখনো কেউ নিশ্চিত নয়।
অর্থপাচারের ঘটনায় এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে হালদার) হালদার এখন বিদেশে পলাতক। আর আমানতকারীরা দ্বারে দ্বারে ঘুরছেন টাকা ফেরত পাওয়ার আশায়। তবে তার এ কাজে ওই গার্লফ্রেন্ডদের সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদেরও আসামি করা হবে জানিয়েছেন আইনজীবী খুরশীদ আলম।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। এছাড়াও সব মিলিয়ে প্রায় ৩৫০০ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়।
#ডেইলি বাংলাদেশ