ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিবিআইয়ের চূড়ান্ত রিপোর্ট, আত্মহত্যাই করেছিল তাসফিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিন হত্যা নয়, পানিতে ডুবেই আত্মহত্যা করেছে বলে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. ফিরোজ উদ্দীন চৌধুরী সম্পূরক এই রিপোর্ট দাখিল করেন।

বুধবার (২৩ ডিসেম্বর) নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) শাহাবুদ্দিন আহমদ চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করেন।

পিবিআই তদন্তে বলা হয়েছে, তাসফিয়া আমিন বাবা-মায়ের ভয়ে পতেঙ্গার নেভাল একাডেমিতে গিয়ে আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দেয়। পরেরদিন মৃত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এই মৃত্যুর জন্য ভিকটিম তাসফিয়া আমিন নিজেই দায়ী। তাসফিয়ার শরীরে যে সমস্ত বাহ্যিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে তা নদীর পানির ঢেউতে পাথরের সঙ্গে ধাক্কা লেগে হয়েছে বলে তদন্ত ও ডাক্তারের মতামতে পাওয়া গেছে।

এতে আরও বলা হয়েছে, আসামি আদনান মির্জার সঙ্গে তাসফিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তাসফিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে বাসা থেকে বের হয়ে যায়। পরে বন্ধুদের মাধ্যমে খবর পেয়ে বাসায় যাওয়ার জন্য তাসফিয়া আমিনকে একটি সিএনজিতে তুলে দিয়ে অন্য সিএনজি নিয়ে চলে যায় আদনান মির্জা। আদনানের কললিস্ট পর্যালোচনা করলে দেখা গেছে, ঘটনার সময় আসামির অবস্থান পতেঙ্গা এলাকায় ছিল না। তাই এজাহারভুক্ত আসামিদের মামলা থেকে অব্যাহতি দিতে সুপারিশ করা হয় চূড়ান্ত রিপোর্টে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২ মে পতেঙ্গার নেভাল এলাকায় নদীর পাড়ে তাসফিয়ার মৃতদেহ পাওয়া যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102