ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরের নাজিরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের মোসা. মিনারা বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) রাত ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিনারা ওই গ্রামের মো. নুরুল ইসলাম বেপারীর স্ত্রী।

দোবড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টার মো. অলিউল্লাহ জানান, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছু দূরে সবজি বাগানের পাশের একটি নালায় ভাসমান অবস্থায় ওই গৃহবধূর মরদেহ তাকে উদ্ধার করে স্বজনরা। পরে বিষয়টি থানায় জানানো হয়।

গৃহবধূ মিনারার স্বামী বাংলানিউজকে জানান, সোমবার সকালে তিনি বিভিন্ন ধরনের সবজি চারা বিক্রি করতে তার ছেলে মো. এমরানকে (১০) নিয়ে পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শৈলদাহ বাজারে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর মৃত্যুর খবর জানতে পারেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, খবর পেয়ে সোমবার দিনগত রাত ২টার দিকে মিনারার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102