ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বখাটের জোরপূর্বক ধর্ষণে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষক হাবিব সিকদার (৩১) এর বিরুদ্ধে গতকাল রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। পুলিশ ধর্ষক হাবিব সিকদারকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করেছে। একই সঙ্গে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে প্রেরণ করেছে। ধর্ষক হাবিব উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত রত্তন সিকদারের ছেলে ও বড় মাছুয়া ইউনিয়ন ভূমি অফিসের ঝাড়ুদার।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব ওই স্কুলছাত্রীর আপন মামাতো ভাই এবং প্রতিবেশী। সেই সুবাদে হাবিব প্রায়ই ওই স্কুলছাত্রীর ঘরে যাতায়াত করতো এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো। গত ২রা জানুয়ারি ওই ছাত্রীর বাবা-মা ঘরে না থাকার সুযোগে হাবিব পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে ওই স্কুলছাত্রী তার মামাতো ভাই হাবিব সিকদার দ্বারা ধর্ষিত হয়েছে বলে জানায়।

পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা বলে জানায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে হাবিব সিকদারকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করেছেন, একই সঙ্গে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102