ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাত হাওলাদার (২২) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র রাহাত স্থানীয় গুলিসাখালী গ্রামের শাহ আলমের ছেলে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

জানা যায়, শনিবার রাতে রাহাত তার বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় ইউনিয়নের টিয়ারখালী নামক স্থানে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় রাহাতসহ ৪ জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে বরিশাল মেডিক্যালে পাঠানো হয়েছে এবং ১ জন মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম জানান, নারীঘটিত প্রেমের বিষয় নিয়ে ছেলেদের মধ্যে দ্বন্দ্ব এবং তা নিয়ে কোপাকুপি হয়েছে। এতে রাহাদ নামের একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে বরিশাল পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102