ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ছোট ভাইয়ের স্ত্রীকে (২৬) কাঠের চলা (লাঠি) দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভাসুর ইমাম হোসেনের (৪৫) বিরুদ্ধে।

রোববার (২৫ জুলাই) বিকেলে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গৃহবধূর স্বামী মো. সাইয়েদ আহম্মেদ জানান, তিনি ঢাকায় চাকরি করেন। তার স্ত্রী গ্রামের বাড়িতে বসবাস করেন। তিনি বাড়িতে না থাকার সুযোগে একই বাড়িতে বসবাস করা তার চাচা মৃত আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে ইমাম হোসেন তার স্ত্রীকে গত এক বছর ধরে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছে। এ বিষয়টি তার স্ত্রী তাকে জানালে তিনি ইমাম হোসেনের বাড়িতে অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম তাকে ও তার স্ত্রীকে দেখে নেওয়ার হুমকি দেন।

এরই মধ্যে গত রোববার (২৫ জুলাই) বিকেলে পারিবারিক তুচ্ছ বিষয়ে ঝগড়া বাধিয়ে তার স্ত্রীকে কাঠের চলা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন ইমাম। এ সময় ইমামের সঙ্গে ছাব্বির ও মিজানুর নামে দুইজন ছিলেন।

অভিযোগের বিষয়ে ইমাম হোসেন বলেন, কু-প্রস্তাব দেওয়ার বিষয়টি মিথ্যা। পারিবারিক বিষয়ে মহিলাদের মধ্যে ঝগড়া হয়, এসময় সাইয়েদের স্ত্রীকে মারধর করা হয়েছে এটা ঠিক। আমার স্ত্রীকেও মারা হয়েছে। মারামারি থামাতে গিয়ে আমার এক বোন আহত হয়ে বরিশালে চিকিৎসাধীন আছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানান, গৃহবধূকে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102