ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরে পাওনা টাকা চাওয়ায় চাচাকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

নিহত জিয়াউল হক পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ নামাজপুর এলাকার দলিল উদ্দিন খানের ছেলে। তিনি শহরের মধ্যরাস্তা এলাকায় ভাড়া থাকতেন।

নিহত জিকুর স্ত্রী লিমা আক্তার বলেন, জিকুর সঙ্গে তার ভাতিজা মামুনের আর্থিক লেনদেন ছিল। কয়েকদিন আগে মামুনের কাছে টাকা চাইলে জিকুর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মামুন জিকুকে দেখে নেওয়ার হুমকিও দেয়। গতরাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে শহরের জেলা পরিষদ মার্কেটের কাছে ধারালো অস্ত্র দিয়ে মামুন এবং তার তিন সহযোগী শুক্কুর, পলাশ ও সুবেল জিকুর উপর হামলা চালায়। আহত অবস্থায় জিকুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে শিকারপুর এলাকা থেকে শুক্কুর নামের একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102