ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরে প্রথমবারের মত ইভিএম-এ ভোট হচ্ছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে প্রথমবারের মত ইভিএম-এ ভোট হচ্ছে পিরোজপুর পৌরসভায়।

ইভিএম ব্যবহারে ভোটারদের প্রশিক্ষণ দিতে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নির্বাচনি এলাকার প্রতিটি কেন্দ্রে মক ভোটিং এর আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সের ভোটাররা অংশ নিয়ে ইভিএম-এ ভোট দেওয়ার কৌশল আয়ত্ব করেন। এসময় ভোট গ্রহণে অংশ নেওয়া ব্যক্তিরা ভোটারদের বিষয়টি ভালো করে বুঝিয়ে দেন। তবে মক ভোটিং এ উপস্থিত ভোটারদের সংখ্যা ছিল খুবই কম।

মক ভোটিংয়ে অংশ নেওয়া ভোটাররা জানান, ইভিএম এ ভোট প্রদান খুবই সহজ বলে মনে হয়েছে তাদের। ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া হলে জাল ভোট অথবা ভোট কারচুপির কোন সুযোগ নেই বলেই মনে করেন তারা।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা জানান, ইভিএম এর মাধ্যমে সঠিকভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পিরোজপুর পৌরসভা নির্বাচনে মেয়র এবং একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৮টি সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩০ জন প্রার্থী এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ পৌরসভায় ২৬টি ভোটকেন্দ্রে মোট ৪৫ হাজার ১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102