ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরে মঠবাড়িয়ায় নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনের নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ ৬ কর্মী গুরুতর আহত হয়েছেন।

হামলায় চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম জমাদ্দারহ আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২১ জুন) উপজেলার ৯ নম্বর সাপেলেজা ইউনিয়নের উত্তর নলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের সেলিম জমাদ্দার ওইদিন সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় উত্তর নলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় সেখানে থাকা তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের কর্মীরা সেলিম জমাদ্দারসহ তার কর্মী সোহেল (৩০), এমাদুল (৪০), রফিকুল (৪২), সোবাহান (৫৫), মিরাজ (৪০), কালাম (৫০), সাজাহান গাজীকে (৫৫) পিটিয়ে আহত করে।

হামলায় আহত স্বতন্ত্র প্রার্থী সেলিম জমাদ্দারের ভাই রিপন জমাদ্দার জানান, তার ভাই (প্রার্থী) কেন্দ্রের কাছে পৌঁছালে সেখানে থাকা নৌকার প্রার্থী মো. মিরাজ মিয়া ও তার লোকজন স্বতন্ত্র প্রার্থীসহ তাদের (স্বতন্ত্র প্রার্থী) কর্মীদের ওপর হামলা চালিয়ে প্রার্থীসহ ৭ জনকে আহত করে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সেলিম জমাদ্দারের মোবাইল বন্ধ থাকায় তার কোনো সাক্ষাৎ নেওয়া সম্ভব হয় নি। অপরদিকে নৌকার প্রার্থী মো. মিরাজ মিয়ার মোবাইলে ফোন দিলে তিনিও রিসিভ করেন নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, কেন্দ্রের বাহিরে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সূত্র; নিউজ হান্ট

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102