ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিস্তলসহ ধরা পড়লেন বর্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে আগ্নেয়াস্ত্রসহ নূর মির্জা আক্তার বর্ষা (২০) নামের এক যুবতীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা। বুধবার (১৭ মার্চ) দুপুরে ওই যুবতীর ৭ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুন্দরমদন গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।

বর্ষার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় বর্ষার নামে টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বর্ষা টঙ্গীর আউচপাড়া কলেজগেট এলাকায় মহাসড়কের পাশে অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে র‌্যাব-১০ এর সদস্যরা অভিযান চালায় ওই এলাকায়। এসময় তাকে গ্রেপ্তার করে পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব সদস্যরা তাকে থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে মামলা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102