ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘পি কে হালদারকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়া হবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৩ বার পঠিত

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারের মামলার মূল অভিযুক্ত পি কে হালদারকে শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধেই ভারতের পশ্চিমবঙ্গ সরকার পি কে হালদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাদের জানিয়েছিল অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তি সেখানে অবস্থান করছে। সে তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে বাংলাদেশে নিয়ে এসে তার বিরুদ্ধে যে মামলা বিচারাধীন সেই মামলায় বিচারের সম্মুখীন করা হবে।

রোববার (১৫ মে) সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

আমাদের যে বন্দি বিনিময় চুক্তি আছে, সে চুক্তির আলোকে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তাকে (পি কে হালদার) নিয়ে আসার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। কারণ সে যে টাকা পাচার করেছে তা জনগণের টাকা। ভারতে জাল জালিয়াতির মাধ্যমে সে অবস্থান করে আসছিল। সেটা তাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের যে অর্থপাচারের বিষয়, আর্থিক কেলেঙ্কারির বিষয়, আমাদের দেশের আদালতে বিচারাধীন রয়েছে সে মামলায় বিচারের সম্মুখীন করার জন্য তাকে ফিরিয়ে আনা হবে। আশা করছি তাকে দ্রুত ফিরিয়ে আনা সম্ভব হবে।

আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের এজেন্সিগুলোর দেয়া তথ্যের ভিত্তিকে পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের সংস্থাগুলো পি কে হালদারের বিষয়ে তৎপর। তৎপরতার কারণেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আমাদের দেশের যে টাকা ভারতে পাচার করা হয়েছে, আমরা তা ফেরত আনার চেষ্টা করব। কারণ এটা এ দেশের জনগণের টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102