ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পীরগঞ্জে আচার খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আচার খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে ৫০ বছর বয়সী আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার দস্তমপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তিন সন্তানের জনক আব্দুর রহমান শুক্রবার দুপুরে এলাকার ৭ বছর বয়সী এক শিশুকন্যাকে আচার খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে এনে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি ওই শিশুকন্যার পরিবারসহ এলাকায় জানাজানি হলে স্থানীয়রা আব্দুর রহমানকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় শিশুকন্যার পিতা বাদী হয়ে আব্দুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ শনিবার সকালে আব্দুর রহমানকে জেলহাজতে পাঠিয়েছে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102