ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পীরগঞ্জে দখলমুক্ত হলো ৫০০ একর জমি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

রংপুরের পীরগঞ্জে প্রায় ৫০ বছর পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বেদখল হওয়া ৫০০ একর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার উপজেলার চৈত্রকোল ইউনিয়নের দুটি মৌজায় ওই উদ্ধার অভিযান পরিচালনা করে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পীরগঞ্জের চৈত্রকোল মৌজায় ২২৯ একর এবং অনন্তপুর মৌজায় ২৬৪ একর জমি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের। ১৯৭০ সাল থেকে ওই জমিগুলো স্থানীয় অর্ধশতাধিক পরিবার অবৈধভাবে ভোগদখল করে আসছে। বিগত ৫০ বছরেও বেদখল হওয়া জমিগুলো উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওই জমি উদ্ধারে পদক্ষেপ নিলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক আনিছুর রহমান, উপপরিচালক রনজিৎ কুমার সুত্রধর, জেলা ত্রাণ কর্মকর্তা আখতারুজ্জামান, সহকারী প্রকৌশলী রবিউল ইসলামকে সদস্য করে টাক্সফোর্স গঠন করা হয়। সম্প্রতি ওই টাক্সফোর্স জমি উদ্ধারে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে। আজ সোমবার পিআইও মিজানুর রহমান সংশ্লিষ্ট কর্মকতাদের নিয়ে উল্লেখিত মৌজায় জমিতে সীমানা পিলার স্থাপন করে সাইনবোর্ড টাঙিয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অবৈধ দখলদার জানান, দীর্ঘদিন ধরে আমরা জমিগুলোতে অস্থায়ীভাবে ঘর নির্মাণসহ চাষাবাদ করে আসছি। এখন যদি বিধিমোতাবেক জমিগুলো আমাদের দেওয়া হতো তাহলে আমরা উপকৃত হতাম, সরকারও লাভবান হতো।

পিআইও মিজানুর রহমান বলেন, জনগণের সহযোগিতার কারণেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রায় ৫০০ একর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে ৫০ বছর পর উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন ওই জমি জনকল্যাণেই ব্যবহৃত হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102