ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় আকতারুজ্জামান ডাবলু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (২৫ জুলাই) দুপুরে পীরগঞ্জ-রণশিয়া পাকা সড়কের বৈরচুনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পীরগঞ্জ থেকে পিকআপ ভ্যানটি বৈরচুনা যাওয়ার পথে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত ডাবলু জেলার হরিপুর উপজেলার যাদুরানী গ্রামের মৃত নাজির হোসেনের ছোট ছেলে। সে উপজেলার বৈরচুনা গাজাংপাড়া গ্রামে শশুর বীরমুক্তিযোদ্ধা বীরপ্রতিক মৃত রফিজ উদ্দিনের বাড়িতে ঈদে বেড়াতে এসেছিল।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। দুর্ঘটনা খতিয়ে দেখে আইনী প্রদক্ষেপ নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102