ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পীরগাছায় গলায় ছোলা আটকে শিশুর মৃত্যু!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত
ফাইল ছবি

রংপুরের পীরগাছায় ছোলা খাওয়ার সময় গলায় আটকে আহসান হাবীব নামে দুই বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তাম্বুলপুর ঘগোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহসান হাবিব নামে হতভাগ্য শিশুটির বাবার নাম আখেরুজ্জামান।

পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে শিশুটির মা এক ফেরিওয়ালার কাছ থেকে ছোলা কিনে শিশুটিসহ খাচ্ছিলেন। একসময় শিশুটির শ্বাসনালিতে ছোলা আটকে গেলে দ্রুত রংপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য হাফেজ মজিবর রহমান বলেন, শিশুটিকে নিয়ে মেডিকেলে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102