সোমবার (৩০ মে) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পাশে খেলতে গিয়ে এ ঘটনা ঘটে।
মৃত ওই দুই শিশু হলো পৌর এলাকার ১৩ নাম্বার ওয়ার্ডের টিকরামপুর মহল্লার দেলোয়ার হোসেনের ছেলে দিদার হোসেন (৫) ও একই মহল্লার হোসেন আলীর মেয়ে তিশা খাতুন (৪)।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পাশে খেলাধুলা করার সময় শিশু দুটি পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজনের সহায়তায় শিশু দুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্মতা (ওসি) মোজাফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পুলিশ আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে শিশু দুটির মরদেহ হস্তান্তর করে।’
এদিকে শিশু দুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।