ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

খাগড়াছড়ির রামগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তাদের ভাসমান দেহ উদ্ধার করা হয়েছে।

তারা হলো, ফেনীর কুল এলাকার আবু তাহেরের ছেলে জুনায়েদ হোসেন (৪) ও আবু তৈয়বের মেয়ে মাহিয়া বিন্তে মিফতা (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

মৃত শিশু মিফতার বাবা জানান, দুই শিশু বিকেলে খেলতে গিয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করলে সন্ধ্যায় পুকুরের পানিতে মৃত অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করা হয় পানি থেকে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন জানান, দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন দুর্ঘটনা সকলের জন্য দুঃখের। এখান থেকে শিক্ষা নিয়ে সকলের সতর্ক হওয়া উচিত।

রামগড় থানা পুলিশের ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু কাজ চলমান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102