হবিগঞ্জে পানিতে ডুবে হাজেরা বিবি (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাজেরা বিবি ওই গ্রামের ছিদ্দিকুর রহমানের স্ত্রী।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেলে হাজেরা বিবি বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। তিনি বাড়ি না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। এ সময় পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে তারা। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালের ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে চিকিৎসক ডা. দেবাশীষ দাশ।