ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুকুরে বিদ্যুৎ সংযোগ, প্রাণ গেল বৃদ্ধের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাছ চুরি ঠেকাতে পুকুরের চারপাশে দেওয়া বিদ্যুতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল হাসিম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার নুর মিয়ার ছেলে। তার বাড়ি কুন্ডা ইউনিয়নের বেড়িবাঁধের পাশে জিহাদ নগর পাড়ায়।

কুন্ডা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন ভূইঁয়া বলেন, কুন্ডা ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য জজ মিয়া আমায় আব্দুল হাসিমের মৃত্যুর বিষয়টি জানায়। পরে আমি ঘটনাস্থলে এসে তার মরদেহটি দেখি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুন্ডা বেড়িবাঁধের পাশে জিহাদ নগরে রুপালি অ্যাগ্রো নামে একটি মৎস্য খামার করা হয়। সেই খামারের পুকুরের চারপাশে মাছ চুরি রোধ করতে বৈদ্যুতিক বাল্ব লাগানো হয়েছে। এদিকে টানা তিনদিনের বৃষ্টি ও হালকা ঝড়ের কারণে পুকুর পাড়ের বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে থাকে।

কিন্তু মৎস্য খামারিদের অসচেতনতার কারণে পুকুরে পাড়ে থাকা বিদ্যুৎ সরবরাহের লাইন সংস্কার করা হয়নি। ঘটনার দিন সকাল ৭টার দিকে পুকুরের একজন শ্রমিক গিয়ে দেখতে পায় পুকুরের ভিতর একটি মানুষের লাশসহ কয়েকটি মাছ মরে ভেসে আছে।

পরে পুলিশে খবর দিলে দুপুর ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের মেয়ে আলেক জান বলেন, সকাল বেলা ঘুম থেকে উঠে আমার বাবা প্রতিদিনই পুকুর পাড়ে হাঁটতে যেত। শনিবারও সকাল বেলা পুকুরে গিয়ে দেখে একটি মরা মাছ ভেসে আছে। সেই মাছটি তুলতে গিয়ে আমার বাবা বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

নাসিরনগর থানা ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102