ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে বিলনালিয়া মোড়ে পাকা সড়কের পাশে তিন একর জমিতে থাকা একটি পুকুরে মাছ চাষ করে আসছেন মোশারফ হোসেন ও উজ্জল হোসেন নামে স্থানীয় দুই ব্যক্তি। ওই পুকুরে মাছ চাষ করে বছরে যা আয় হয়, তার বেশিরভাগ অংশ মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য দেন তারা্

উজ্বল হোসেন অভিযোগ করে বলেন, জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার রাতের কোনো এক সময় পুকুরে বিষ দেয় প্রতিপক্ষের দুর্বৃত্তরা। বুধবার সকালে পুকুরে গিয়ে দেখা যায়, সব মাছ মরে ভেসে উঠেছে। পরে দুর্বৃত্তদের লোকজনই সেই মরা মাছ আমাদের সামনে ধরে নিয়ে যায়। দুর্বৃত্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। তবে বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে।

উজ্বলের বাবা আলেম মাতুব্বর বলেন, ওই পুকুরের মাছ বিক্রি করে এ বছরও দেড় লাখ টাকা মসজিদে দেওয়া হয়। তারপর কয়দিন আগে নতুন করে আবার মাছ ছাড়া হয়। সেই মাছগুলো বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। এতে কমপক্ষে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিলনালিয়া মসজিদের মুসল্লি ফজলু শেখ, আজিজল শেখ, সাইদ ফকির ও আবতার মাতুব্বর বলেন, যেই পুকুরের আয় দিয়ে মসজিদের উন্নয়ন করা হয়, সেই পুকুরে বিষ দিয়ে মাছ মারার বিষয়টি খুবই দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

তালমা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। ভালো করে খোঁজখবর নিয়ে দেখছি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102