ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুকুরে ভাসছিল পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০ বার পঠিত

ভৈরবে এক পুকুরে ভাসছিল কালো পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ। পরে স্থানীয়রা মরদেহটি এলাকার কবরস্থানে দাফন করেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকের উপজেলার কালিকাপ্রসাদ এলাকার মামা হুজুরের বাড়ি সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে কালিকাপ্রসাদ এলাকার মামা হুজুরের বাড়ি সংলগ্ন একটি পুকুরপাড়ে কালো পলিথিন মোড়ানো একটি নবজাতকের মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে লোকলজ্জার ভয়ে রাতের আঁধারে কেউ কালো পলিথিনে করে নবজাতকের মরদেহটি পুকুরে ফেলে গেছে। পরে স্থানীয় গাউসিয়া নামের একটি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার আহমেদ (কাদেরী), সদস্য মোহাম্মদ রতন খান, কালিকাপ্রসাদ কবরস্থানের খাদেম মো. ফজলু মিয়াসহ আরও কয়েকজন মিলে জানাজা শেষে নবজাতকের মরদেহটি দাফন করেন।

এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মো.লিটন মিয়া বলেন, শুনেছি সকালের দিকে পুকুর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ রাতের আঁধারে নবজাতকের মরদেহটি পুকুরে ফেলে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে মরদেহটি উদ্ধার করে কালিকাপ্রসাদ কবরস্থানে দাফন করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102