ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুকুর খননকালে মিলল ২০০ বছর আগে মৃত হাতির কঙ্কাল!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

রংপুরের পীরগাছায় একটি পুকুর খননকালে প্রায় দু‘শ বছর আগে মৃত হাতির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার অনন্তরাম গ্রামের বুড়ার দিঘী থেকে কঙ্কালগুলো উদ্ধার করা হয়।

পুকুরের মালিক আব্দুর রহমান বলেন, দুই‘শ বছর আগেও এখানে পুকুর ছিল। কালের বিবর্তনে পুকুরটি ভরাট হয়ে যায়। গত এক মাস ধরে আবারও পুকুরটি খনন কাজ শুরু করা হয়। শুক্রবার পুকুরের উত্তর প্রান্তে মাটি কাটার কাজ করার সময় একটা শক্ত বস্তুর সন্ধান পায়। পরে সর্তকতার সাথে খনন করে কিছু কঙ্কাল দেখা যায়। এ সময় একে একে আরো বড় বড় কঙ্কাল বেড়িয়ে আসতে থাকে। কঙ্কালগুলো একটি হাতির। উদ্ধার হওয়া কঙ্কালগুলোর মধ্যে চোয়াল, পাজরের হাড় ও সম্পূর্ণ শুরটি স্পষ্ট দেখা যায়।

পুকুর পাড়ের বাসিন্দা ও হামিদের বড় ভাই আব্দুল আউয়াল (৬০) বলেন, দাদার কাছে শুনেছি প্রায় দু’শ বছর আগে পুকুর পাড়ে জাম গাছের তলে জমিদার হাতি বেঁধে রখেছিলেন। এ সময় পাশে দিয়ে ট্রেন যাওয়ার সময় হুইসেল দেয়। শব্দ শুনে হাতি পুকুরে লাফ দেয়। পরে অনেক চেষ্টা করেও উঠাতে না পাড়ায় সেখানেই হাতিটির মৃত্যু হয়। এ ঘটনায় ওই স্থানে হাতিটিকে মাটি চাপা দিয়ে রাখা হয়। সেই থেকে পুকুরটি বুড়ার দিঘী নামে এলাকায় পরিচিতি লাভ করে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ কঙ্কাল দেখতে ভিড় জমায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102