ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুঠিয়ায় স্ত্রী সন্তানকে হত্যা করে নৈশকোচে ঢাকায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী পলি খাতুন (২৫) এবং শিশুকন্যা ফারিয়াকে (৫) শ্বাসরোধে হত্যার ঘটনায় ঘাতক ফিরোজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে ঢাকার গাবতলী এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

সোমবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় স্ত্রী ও শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। তবে ফিরোজের আড়াই বছরের শিশুপুত্র ফাহিম বেঁচে যায়। রাত দেড়টার দিকে ফাহিমের কান্না শুনে ফিরোজের বাবা-মা ঘরে প্রবেশ করেন। এ সময় তারা পলি ও ফারিয়াকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আমাদের নিজস্ব প্রতিবেদক রাজশাহী এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ঘাতক ফিরোজ বিয়ের আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকার জুলহাস আলীর মেয়ে পলির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে নেশার টাকার জন্য ফিরোজ বাসার বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। এ নিয়ে স্ত্রী পলির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। মাঝে মধ্যে ফিরোজ তার স্ত্রীকে শারীরিক নির্যাতনও করতেন। পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) খালিদ জানান, ফিরোজ আরপি এলিগেন্স বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। একটি সড়ক দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে। এরপর থেকে অতিমাত্রায় তিনি হেরোইনে আসক্ত হয়ে পড়েন। মাঝে মধ্যেই স্ত্রী পলির সঙ্গে ঝগড়া হতো ফিরোজের। এই ক্ষোভ থেকে স্ত্রী ও কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। গলায় আঘাতের চিহ্ন না থাকায় এবং পাশে বালিশ পড়ে থাকায় ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102