ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুঠিয়া পৌর নির্বাচন: বিএনপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে প্রচারণার সময় বিএনপির মেয়র প্রার্থী আল মামুনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
আল মামুন অভিযোগ করে জানান, বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা গেটে প্রচারণার সময় আওয়ামী লীগ প্রার্থী রবিউল ইসলামের সমর্থকরা তার ওপর হামলা চালায়। এতে তার কয়েকজন সমর্থক মারপিটের শিকার হয়।

তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম পাল্টা অভিযোগ করেছেন, তার সমর্থকদের ওপর বিএনপি প্রার্থী আল মামুন ও তার সমর্থকরা হামলা চালায়। এতে তার ৩ সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

তিনি আরো জানান, এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন। মামলাও করবেন।

পুঠিয়া থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102