ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান জেলেনস্কি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩৪ বার পঠিত

চলমান যুদ্ধ নিয়ে সরাসরি আলোচনায় বসার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৯ মার্চ) এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলনস্কি এই আহ্বান জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি চাই সবাই এখন আমার কথা শুনুক, বিশেষ করে মস্কো। একটি সভার সময় এসেছে, এখন কথা বলার সময় এসেছে’।

হুঁশিয়ারি উচ্চারণ করে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘এখন সময় এসেছে ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা ও ন্যায়বিচার ফিরিয়ে আনার। অন্যথায়, রাশিয়ার ক্ষতি এতটাই হবে যে, এটি পুনরুদ্ধার করতে কয়েক প্রজন্ম সময় লাগবে’।

রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে হামলায় ক্ষতিগ্রস্ত শহরগুলোতে ‘মানবিক সরবরাহ’ বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি। এ ঘটনাকে তিনি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, রুশ আগ্রাসন শুরুর পর ২৪ দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102