ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

পুত্রবধূকে ধর্ষণের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শ্বশুর সোলায়মান মিয়াকে (৬৬)।

সোমবার (৩০ নবেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বুলবুল ইসলাম।

তিনি বলেন, রোববার বামনডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোলায়মান আলী উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের মৃত. আমির উদ্দিনের ছেলে।

পুলিশের এ কর্মকর্তা জানান, তিন মাস পূর্বে নির্যাতনের শিকার ওই গৃহবধূর সঙ্গে অভিযুক্ত আসামি সোলায়মান আলীর ছেলে সাগরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নববধূকে কুপ্রস্তাবসহ বিভিন্নভাবে ভয় দেখিয়ে আসছিল শ্বশুর সোলায়মান।

বিষয়টি একাধিকবার স্বামীসহ পরিবারের অন্য সদস্যকে জানান ওই গৃহবধূ। পরে তারা সোলায়মানকে সতর্ক করে দেন।

কুপ্রস্তাবে রাজি না হলে গত শনিবার স্বামী সাগর মিয়া পেশাগত কাজে বাইরে যাওয়ার সুযোগে সোলায়মান তার ছেলের বউকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার পর অভিযুক্ত সোলায়মানকে গ্রেফতার করে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102