ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এলো তৃতীয় সন্তান। দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তান পেলেন সাকিব-শিশির দম্পতি।
তৃতীয় সন্তান ভূমিষ্ঠের পর ছেলে এবং মা দুজনেই সুস্থ রয়েছেন।

২০১২ সালের ১২ ডিসেম্বর, ১২/১২/১২- এই বিশেষ দিনে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন সাকিব আল হাসান। এরপর কেটে যাওয়া ৮ বছরের মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দুই জনই ছিল কন্যা সন্তান।

২০১৫ সালের নভেম্বরে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান আলাইনা। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।

এর আগে জানুয়ারির ১ তারিখেই তৃতীয় সন্তান আগমনের সুখবর জানিয়েছিলেন সাকিব। তখনই জানা গিয়েছিল, মার্চেই তার ঘর আলো করে আসবে তৃতীয় সন্তান এবং সে কারণে পরিবারকে সময় দিতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেন সাকিব। সাকিবের দুই মেয়ে আলাইনা ও ইরাম হাসানের পর পুত্র সন্তানের জন্মও হলো যুক্তরাষ্ট্রে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102