ads
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুনর্বহাল করা হবে সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হামদককে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত
হামদক

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদককে পুনর্বহাল করা হবে। ২৫শে অক্টোবর তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী গৃহবন্দি করে। জারি করে জরুরি অবস্থা। বিলুপ্ত করে বেসামরিক প্রশাসন। এর বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে ওঠে দেশ। তাতে নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। কিন্তু আন্তর্জাতিক চাপ তীব্র থেকে তীব্র হয়েছে দেশটির সেনাবাহিনীর ওপর। উদ্ভূত সমস্যা নিয়ে সমঝোতা শুরু হয়।
এরপর সেনাবাহিনী, বেসামরিক নেতারা এবং সাবেক বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে নতুন চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়ার কথা জানানো হয়েছে। সুদানের উম্মা পার্টির প্রধান ফাদলাল্লাহ বুরমা নাসির নিশ্চিত করেছেন যে, শনিবার রাতের শেষের দিকে ওই চুক্তি হয়েছে। এতে রোববার সব পক্ষের স্বাক্ষর করার কথা রয়েছে। সমঝোতা আলোচনায় আব্দাল্লা হামদক সম্মতি দিয়েছেন। কারণ, তিনি দেশে আরো রক্তপাত এড়াতে চান। তার ঘনিষ্ঠ সূত্র এ কথা জানিয়েছেন। হামদকের অফিস থেকে বলা হয়েছে, তার চলাফেরার ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। তার বাসভবনের বাইরে মোতায়েন করা নিরাপত্তা রক্ষাকারীদের প্রত্যাহার করে নেয়া হয়েছে। সমঝোতাকারী গ্রুপের মধ্যে আছেন শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিক। তারাই চুক্তির শর্ত প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন, দেশকে গণতন্ত্রে প্রবর্তনে সহায়ক হবে এই চুক্তি।
২০১৯ সালের আগস্ট থেকে ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে সুদানের সেনাবাহিনী এবং ফোর্সেস ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্জের (এফএফসি) মধ্যে একটি দুর্বল জোট গঠন হয়েছিল। সুদানের দীর্ঘদিনের শাসক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতা থেকে উৎখাতের পর এই জোট গঠন করা হয়েছিল। কিন্তু গত মাসে সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান ওই জোট সরকারকে বিলুপ্ত করে ক্ষমতাচ্যুত করেন প্রধানমন্ত্রী হামদককে। গ্রেপ্তার করেন ওই সরকারের নেতাদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102