ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুরনো ছবি পোস্ট করে সৃজিতকে যে বার্তা দিলেন স্বস্তিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৫০ বার পঠিত

মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জীর নতুন ছবি ‘X=প্রেম।’ ছবি মুক্তির পরেই পরিচালকের প্রাক্তনের তরফ থেকে এলো একরাশ ভালবাসা। এক কালে স্বস্তিকা মুখার্জীর সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়। সেই প্রেম ভাঙা নিয়েও কম চর্চা হয়নি বিভিন্ন মহলে। তা-ও অতীত হয়ে গিয়েছে বহু দিন হল, কিন্তু তাতে কী! স্বস্তিকার তরফ থেকে সৃজিতের জন্য এলো বিশেষ শুভেচ্ছাবার্তা।

সৃজিতের সঙ্গে পুরনো দিনের এক ছবি ফেসবুকে ভাগ করে নিয়েছেন নায়িকা। সঙ্গে লিখেছেন, ‘X=Prem+বন্ধুত্ব+ইত্যাদি। (একটা ছেলে আর একটা মেয়ে কখনও বন্ধু হতে পারে না, এসব বাজে কথা আমরা বিশ্বাস করি না) প্রেম থাকুক, সে X-Y-Z, যা-ই হোক না কেন। এমনই সুন্দর সুন্দর গল্প বলতে থাকো সৃজিত।’

এর সঙ্গেই স্বস্তিকা আরও লিখেছেন, ‘আমাকে বেশি কষ্ট করতে হয়নি, ফেসবুকের স্মৃতি রোজই মনে করায় X=প্রেম।’ সঙ্গে আবার বেশ কিছু ইমোজিও জুড়ে দেন অভিনেত্রী। প্রাক্তনের সঙ্গে প্রেম না থাকলেও বন্ধুত্ব যে অটুট, স্বস্তিকার এই পোস্ট যেন সে কথাই ফের জানান দিল!

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102