ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুরুষ সেজে নারীদের যৌন হয়রানি, মনির ৬ বছরের জেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

সিলেটে প্রতারণার অভিযোগে ফরজুন আক্তার মনি নামের এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় চার লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছর নয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। রবিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম সরকার এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মনি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জহুর উদ্দিনের মেয়ে। এর আগে, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর এম এ আহমদ আজাদ বাদী হয়ে মনির বিরুদ্ধে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই দিন নবীগঞ্জ শহরের জে কে উচ্চ বিদ্যালয় পয়েন্ট থেকে ফরজুন আক্তার মনিকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করছিলেন সাধারণ মানুষের সঙ্গে। তার বিরুদ্ধে ফেসবুকে পুরুষ পরিচয় দিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও এক নারী ইউপি সদস্যকে যৌন হয়রানির অভিযোগ করা হয় মামলায়।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পিপি মোস্তাফা দেলোয়ার আল আজহার ও গোলাম আজম। হবিগঞ্জে মামলাটি পরিচালনা করেছিলেন অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কাওসার আহমদ। আইনজীবী মোস্তাফা দেলোয়ার আল আজহার গণমাধ্যমকে বলেন, আদালত সার্বিক দিক বিবেচনা করে বহুরূপী মনিকে সাজা প্রদান করেছেন। এতে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। এই রায়ে অপরাধীরা তথ্য-প্রযুক্তির অপব্যবহারে সাবধান হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102